২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই থেকে আসা বিমানে ১২০টি সোনার বার উদ্ধার

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2021, 01:05 AM

Updated : 07 Apr 2022, 11:43 PM

উদ্ধার সোনা প্রায় ১০ কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার রাতে বিমানের দুবাই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অধিদপ্তর সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানায়, উদ্ধার সোনার পরিমাণ ১৩ দশমিক ৯২ কেজি।

অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ এই অভিযানে নেতৃত্ব দেয় জানিয়ে বার্তায় বলা হয়, বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান হবে।