ফিলিপিন্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত বোরহান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এফএম বোরহান উদ্দীনকে ফিলিপিন্সে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা বোরহান মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের মহাপরিচালক এবং করোনা সেলের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে কূটনীতিক হিসাবে কায়রো, দুবাই, সিউল ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন বোরহান। ইস্তাম্বুল ও জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলও ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী বোরহান ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করেছেন।
