২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিগত শিক্ষার আধুনিকায়নে চুক্তি সই

দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সিঙ্গাপুরের আইটিই এডুকেশন সার্ভিসেসের সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2021, 08:16 PM

Updated : 02 Aug 2022, 06:24 PM

বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে পাঁচ বছর মেয়াদি এ সমঝোতা চুক্তি সই হয়। 

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং সিঙ্গাপুরের আইটিই এডুকেশন সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুস পো যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, কারিগরি শিক্ষা খাতের উৎকর্ষ সাধনে কার্যকর সামষ্টিক নেতৃত্ব কাঠামো সৃষ্টি, দেশের চারটি কারিগরি স্কুল ও কলেজের মানোন্নয়ন, বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে সহায়তা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে নিয়োজিত প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল শিক্ষাক্রমে উন্নয়ন এবং এ খাতের সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব সৃষ্টির মতো বিষয়গুলো নিয়ে প্রতিষ্ঠান তিনটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। 

অনুষ্ঠানে সিঙ্গাপুরের আইটিই এডুকেশন সার্ভিসেসের নির্বাহী কর্মকর্তা লিম বুন টং, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানসহ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত ছিলেন।