২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর যাত্রাবাড়ীতে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না মঙ্গলবার

গ্যাস পাইপলাইন সংস্কারের জন্য উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2021, 09:35 PM

Updated : 07 Apr 2022, 11:37 PM

সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ওই এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

পাইপলাইন পরিবর্তনের এ কাজের জন্য আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।