২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদর দপ্তরে গুলিবিদ্ধ হয়ে র‌্যাব সদস্যের মৃত্যু

ঢাকার উত্তরায় র‌্যাব সদর দপ্তরের ফটকে মাথায় গুলি লেগে র‌্যাবের এক সদস্য মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2021, 06:37 PM

Updated : 02 Aug 2022, 06:20 PM

এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা।

Image
নিহত শুভ মল্লিক।

নিহত শুভ মল্লিক।

নিহতের নাম শুভ মল্ল (২৬)। পুলিশের এই কনস্টেবল প্রেষণে র‌্যাবে ছিলেন।

সোমবার কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার পর শুভকে বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

শুভ মল্লিকের বাড়ি চট্টগ্রামে বলে জানান র‌্যাব কর্মকর্তা আল মঈন।