২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সড়কে নিহত ২

ঢাকার যাত্রাবাড়ী ও বাড্ডায় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2021, 10:15 AM

Updated : 02 Aug 2022, 06:20 PM

নিহতরা হলেন, আনোয়ার হোসেন মীর (৫৪) ও

ফয়সাল আহমেদ (২৮)।

পুলিশ জানায়, শনিবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আনোয়ারের মোটরসাইকেলকে কোন গাড়ি ধাক্কা দিয়েছিল, তা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

আনোয়ারের বাড়ি ফেনীতে।

এদিকে শুক্রবার রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় লরির ধাক্কায় মোহাম্মদ ফয়সাল গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই লরিটি পালিয়ে যায় বলে জানান বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম।

ফয়সালের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায়।