২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসিতে অগ্নিকাণ্ড

ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছয় তলা ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লাগার পর তা নিভিয়ে ফেলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2021, 01:42 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে যায়।

“তবে তারা পৌঁছানোর আগেই মন্ত্রণালয়ের কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।”

তিনি বলেন, "ভবনের ষষ্ঠ তলায় এসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"

শাহবাগ থানার পরিদর্শক পেট্রোল আবুল বাশার জানান, আগুন লাগার ঘটনায় বড় কোনো সমস্যা হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়।