মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫০
রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে এক দিনে আরও ৫০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু তালেব মঙ্গলবার সকালে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা ও গোয়েন্দা পুলিশ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে।
এসব অভিযানে ৩৩ হাজার ৫৫৮টি ইয়াবা, ৩০৮ বোতল ফেন্সিডিল ছাড়াও হেরোইন, মদ ও গাঁজা জব্দ করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলে জানান আবু তালেব।
