২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের এআইজি মিডিয়া পদে পরিবর্তন

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) পদে পরিবর্তন এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2021, 11:32 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

Image
এআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

এআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

পুলিশ সদর দপ্তরের মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ কামরুজ্জামানকে এই পদে আনা হয়েছে।

সোমবার পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তন আনা হয়।

কামরুজ্জামান নতুন পদে সোহেল রানার স্থলাভিষিক্ত হলেন। একই আদেশে এআইজি সোহেল রানাকে ‘ইনস্পেকশন-২'এ বদলি করা হয়েছে।