কেরানীগঞ্জে নূরু মার্কেটে আগুন
ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জের নূরু মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, তাদের ৯টি ইউনিট রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
কালীগঞ্জের জিলা পরিষদ মার্কেটের পরেই টিনশেড নূরু মার্কেট। সেখানে শতাধিক দোকান রয়েছে।
