২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পুরান ঢাকার লালবাগে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 10:06 AM

Updated : 07 Apr 2022, 11:35 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নীরব দাস নামের ২২ বছর বয়সী ওই যুবককে তার স্বজনরা শনিবার রাত ১২টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু বলেন, “লালবাগের নগর বেলতলী লেইনের একটি বাসায় এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় নীরব। পরে তাকে হাসপাতালে আনা হয়।”

নীরবের বাবার নাম রতন দাস, লালবাগের নগর বেলতলী লেইনে তাদের বাসা বলে জানিয়েছে পুলিশ।