২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের আওয়ামী লীগ নেতা লুৎফুরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 09:04 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

লুৎফুর রহমান বৃহস্পতিবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।