২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি স্বপনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 11:33 AM

Updated : 07 Apr 2022, 11:34 PM

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত সংসদ সদস্য স্বপনের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান সিরাজগঞ্জ-৬ আসনের এই সংসদ সদস্য।

হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বয়স হয়েছিল ৬৭ বছর।

গত জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে তুরস্ক নেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।