২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলট নওশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2021, 05:19 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার এই তথ্য জানানো হয়েছে।  

প্রধানমন্ত্রী প্রয়াত নওশাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হয়েছিলেন নওশাদ আতাউল কাইয়ুম। ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর গত তিন দিন কিংস ওয়ে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি মাহবুবুর রহমান জানান, ক্যাপ্টেন নওশাদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদোগ নেওয়া হচ্ছে।

পুরনো খবর:

পাইলট নওশাদকে আর ফেরানো গেল না