রাষ্ট্রপতির সঙ্গে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহম্মদ দেলোয়ার হোসেন।
মঙ্গলবার বুধবার সন্ধ্যায় নতুন দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি, কৃষি প্রক্রিয়াকরণ এবং আইটিসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।”
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
