২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ ইন্সটিটিউটে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

অসহায়, দরিদ্র রোগীদের জন্য হার্টের ভাল্ব, রিং, পেসমেকার কেনার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালকে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 04:35 PM

Updated : 07 Apr 2022, 11:31 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার তার সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

এই সময় হাসপাতালটির পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক জুলফিকার লেনিন ও কার্ডিয়াক সার্জন সহযোগী অধ্যাপক আশ্রাফুল হক সিয়াম উপস্থিত ছিলেন।