২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের ঝিলমিল এলাকায় এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 01:38 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

গ্রেপ্তাররা হলেন- মো. শুভ (১৯), মো. ইসমাইল ওরফে কুট্টি (২২), মো. মুন্না (২১) ও মো. আখের খান (১৯)। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১০।

সেখানে বলা হয়, শুভ স্থানীয় এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। বৃহস্পতিবার বিকালে সে মেয়েটিকে ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যায়। সেখানে জঙ্গলের ভেতরে শুভ এবং তার তিন বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তাকে নানারকম ভয়ভীতি দেখিয়ে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে র‌্যাব অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।