পুরান ঢাকায় বেকারিতে অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকার আলুবাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে ডিসেন্ট বেকারিতে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় আটটি ইউনিট নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, টিনশেড ঘরে ছিল ওই বেকারি।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান কামরুল হাসান।
