২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র, ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 02:51 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

ইউসুফ ভাণ্ডারী (৪০) নামের এই ব্যক্তিকে বুধবার রাতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক জানিয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, তার কাছে একটি ওয়ান শুটার গান ও ১৪১টি ইয়াবা পাওয়া গেছে।

“ইউসুফ ও তার সহযোগীরা ভূমি দখল এবং চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত,” বলেন র‌্যাব কর্মকর্তা ফজলুল হক।

ইউসুফের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও তিনি জানান।