নৌযানের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির আদেশ বাতিল
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের সময় নৌযান ধারণক্ষমতার অর্থেক যাত্রী নিয়ে চলাচলের জন্য ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।
এই আদেশ বুধবার থেকে কার্যকর করা হবে বলে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মিজানুর রহমান জানান।
স্বাস্থ্য বিধির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি বলেন, ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নেওয়া যাবে। তবে স্বাস্থ্য বিধি মানতে হবে।
বুধবার থেকে লঞ্চ চলাচল চালু হচ্ছে সারাদেশে।
১ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধি করেছিল বিআইডব্লিউটিএ।
