২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2021, 09:53 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

তার দপ্তর থেকে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সরকারপ্রধান।

সোমবার অস্ট্রেলিয়াকে ৬০ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এটাই প্রথম কোনো সিরিজ জয়।