২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের মৃত্যুতে শোক রাষ্ট্রপতির

কিশোরগঞ্জের নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 04:23 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

প্রয়াত আব্দুল জব্বার আবদুল হামিদের শিক্ষক ছিলেন।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়, আব্দুল জব্বার মাস্টার শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি আব্দুল জব্বার মাস্টারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।