২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দুই ম্যাচ বাকি থাকতেই অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2021, 11:29 PM

Updated : 25 Jul 2022, 05:23 PM

তার দপ্তর থেকে শুক্রবার রাতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে ‘প্রাণঢালা অভিনন্দন’ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। অষ্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।