২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল দেড় মাস পর উদ্ধার

দেড় মাস আগে গাড়ির জানালা দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2021, 12:20 PM

Updated : 02 Aug 2022, 06:06 PM

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে মোবাইলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় মোবাইল ফোন খোয়ান পরিকল্পনামন্ত্রী। ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেরে নিয়ে উধাও হয়।

মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি। পরে ১ জুন কাফরুল থানায় একটি মামলা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন সে সময় ফোন ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত এক যুবককে চিহ্নিত করার কথা বলেছিলেন। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছিলেন।

আরও পড়ুন

ফোন ছিনতাইকারী শিগগিরই ধরা পড়বে, আশা পরিকল্পনামন্ত্রীর  

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইকারী ‘মাদকসেবী’, জানাল পুলিশ  

পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই ‘বিচ্ছিন্ন’ ঘটনা: আ ক ম মোজাম্মেল  

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই