বিপ্লব বড়ুয়ার নাম ভাঁড়িয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নাম ভাঁড়িয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গিয়াস উদ্দিন কবির নামে ওই ব্যক্তিকে রোববার ভোররাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন কবির।
“এ চক্র কুমিল্লা জেলার এক আইনজীবীর কাছে থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। তাছাড়া বিভিন্ন ব্যক্তিকে চাকরি বা ভালো জায়গায় পোস্টিং করে দেওয়ার কথা বলে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ভয়ভীতি ও সামাজিকভাবে হেয় করার হুমকি প্রদান করত।”
শনিবার এই অভিযোগে পল্টন থানায় একটি মামলা হলে তদন্ত শুরু করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিম।
“মামলা তদন্তে প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত গিয়াসউদ্দিনকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়,” বলেন পুলিশ কর্মকর্তা ইফতেখাইরুল।
সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে এই অভিযানে গ্রেপ্তারের সময় গিয়াসের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
