সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
তার নাম- লতিফুর রহমান, বয়স ৩০ বছর। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে। বাবার নাম আবদুর রহমান।
নিউমার্কেট থানার পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, লতিফুর ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে দায়িত্ব পালন করতেন।
প্রতীকী ছবি
“পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “আইডি কার্ড দেখে তাকে শনাক্ত করা হয়েছে। এছাড়াও খবর পেয়ে তার স্ত্রী নাজমা বেগম হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেন।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
