২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

ঢাকার বনানী রেলস্টেশন সংলগ্ন রাস্তায় একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2021, 12:23 PM

Updated : 07 Apr 2022, 11:13 PM

নিহত আব্দুল জলিল মোল্লা (৪১) ওই পিকআপের চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ওসি নূরে আযম জানান, শনিবার রাত দেড়টার দিকে রেললাইন সংলগ্ন সড়কের পাশে পিকআপটি দাঁড় করিয়ে যাত্রী তোলা হচ্ছিল।

“এ সময় বিমানবন্দরমুখী প্রাইভেটকারটি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। তাতে পিকআপ চালকসহ কয়েকজন আহত হন।”

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পিকআপ ভ্যানের চালক জলিল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

দুটি গাড়ি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আহত বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।