মালদ্বীপ থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
মালদ্বীপে ছয়দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সোমবার সকালে তিনি দেশে ফেরেন বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সফরে জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স ছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেখানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
