২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরিতে কিশোর নিহত

রাজধানীর কদমতলী এলাকায় ছুরি মেরে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2021, 11:09 AM

Updated : 02 Aug 2022, 05:52 PM

নিহত কিশোরের নাম মোহাম্মদ আরাফাত হোসেন (১৮)।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আহত আরাফাতকে তার বাবা মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে আসেন।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

“চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় আরাফাত।”

আরাফাতের বুকে ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।

নিহত কিশোরের বাবার বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, এলাকায় প্রিন্স নামের এক তরুণ কয়েকজনকে নিয়ে আরাফাতের ওপর হামলা করে।

কদমতলী থানার ওসি জামাল উদ্দীন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরাফাত একটি কাপড়ের দোকানে চাকরি করে। এলাকার কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।”

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।