বৃহস্পতিবার তেজগাঁওয়ে গ্যাস থাকবে না
সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার দিনের বড় অংশজুড়ে তেজগাঁও এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় ঘণ্টা তেজগাঁও রেললাইন থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত লাইনের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
ফলে তেজগাঁও, কারওয়ানবাজার খ্রিস্টানপাড়া, হোটেল সোনারগাঁও, দিলুরোড, পরিবাগ, কাঠালবাগান, কাটাবন, সোনারগাঁও রোড এলাকার গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্ট লাইনের প্রতিস্থাপনের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
