২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, ইমাম গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি মসজিদ ও মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে র‌্যাব নিখোঁজ এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2021, 03:37 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

মারা যাওয়া ব্যক্তির নাম মো. আজহার (৩০)।

মঙ্গলবার ভোর রাতে লাশ উদ্ধারের পর মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব ১ এর এএসপি মুশফিকুর রহমান তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ মে থেকে আজহার নামের এই গার্মেন্টস কর্মী নিখোঁজ ছিলেন।

তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দক্ষিণখানের মাদ্রাসাতুল রাহমানিয়া আল আরাবিয়া নামের মসজিদ- মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়।

“এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।"

এই বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান