২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘আনসার আল ইসলাম সদস্য’ আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2021, 07:33 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

মো. সৈয়াবুর রহমান কাওসার (২১) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ এর একটি দল তাজমহল রোডের মোহাম্মদপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে উগ্রবাদী বই ও লিফলেটসহ আটক করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, “নতুন সদস্যদের দলভুক্ত করতে জঙ্গিবাদী বই ও প্রচারপত্র গোপনে বিলি করতেন কাওসার।”

“তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”