২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন কাজ হারানো মাদ্রাসা শিক্ষকরা

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে বন্ধ হয়ে যাওয়া প্রকল্পের ‘কর্মহীন’ দুই হাজার ২০ জন শিক্ষককে ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 03:19 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার এসব শিক্ষকদের এই অনুদান দেওয়ার কথা জানানো হয়।

করোনাভাইরাস মহামারীতে শিক্ষকদের আপৎকালীন সহায়তা হিসেবে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০ হাজার ২০ জন শিক্ষককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট পাঁচ কোটি পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।”

২০১৭ সালে দেশের প্রতিটি উপজেলায় ‘দারুল আরকাম’ নামে এক হাজার ১০টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামিক ফাউন্ডেশন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (ষষ্ঠ পর্যায়) অধীনে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়। এর পর থেকে আবারও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা চালু করার লক্ষ্যে নতুন প্রকল্প তৈরির কাজ চলছে।