২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে মঙ্গলবার ঢাকা সফরে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফিংহে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 08:59 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, “চীনের প্রতিরক্ষামন্ত্রী ২৭ এপ্রিল আসছেন। ওইদিন আমাদের সঙ্গে বৈঠক হবে।”

একদিনের সফরকালে করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতাসহ অন্যান্য ইস্যুতে এই সফরে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

দেশে করোনাভাইরাসের টিকা সংগ্রহের অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে এই বিষয়ে সহযোগিতার একটি উদ্যোগ নিয়ে আলোচনার মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর এই সফর হচ্ছে।

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার নতুন চালান নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে সম্প্রতি চীনের একটি উদ্যোগে যুক্ত হতে সম্মতি দিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে সাড়া দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছেন।

চীনের এই উদ্যোগে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাও সম্মতি দিয়েছে বলে তিনি জানান।

পুরনো খবর:

কোভিড-১৯ টিকা পেতে চীনা উদ্যোগে বাংলাদেশ