২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক থাকবেন ডা. সামন্ত লাল

হাসপাতালগুলোর বার্ন ইউনিটগুলোকে শক্তিশালী করা এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য সমন্বয়ক (বার্ন ইউনিটসমূহ) হিসেবে ডা. সামন্ত লাল সেনের চুক্তিভিক্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2021, 05:44 PM

Updated : 02 Aug 2022, 05:37 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে ডা. সামন্ত লালের নিয়োগের মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হল।  

বর্তমানে দেশে ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট রয়েছে। ২০১৫ সালের ৩ এপ্রিল থেকে ডা. সামন্ত লাল বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে নিয়োজিত আছেন।