২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস মহামারীর বর্তমান প্রেক্ষাপটে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2021, 08:59 PM

Updated : 02 Aug 2022, 05:37 PM

আগামী ৯ এপ্রিল ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সার্বিক কার্যাবলি- চলাচলে সরকারের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে শুক্রবার সরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা শেষে রোববার ফল প্রকাশ করা হয়।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  

মেডিকেলে ভর্তি পরীক্ষা: কেন্দ্রের বাইরে গাদাগাদি  

এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত