২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে নিজের ঘরে হাত-পা বাঁধা লাশ

রাজধানীর গাবতলীতে নিজের বাসা হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2021, 01:00 AM

Updated : 07 Apr 2022, 10:46 PM

বুধবার দুপুরে বাগমাড়ী উত্তরপাড়া এলাকার বাসা থেকে আকতার হোসেনের (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে দারুস সালাম থানার এসআই দুলাল হোসেন জানান।

তিনি বলেন, আকতারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিজের ঘরে তাকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

“ওই বাসায় তিনি একাই থাকতেন। এক বছর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে কিছু করছিলেন না বলে জানা গেছে।”

আকতারের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে তার ভাগ্নে বাবু দারুস সালাম থানায় মামলা করেছেন বলে জানান এসআই দুলাল।