২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুরান ঢাকার শ্যামবাজারের উল্টিনগঞ্জে ৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2021, 06:07 PM

Updated : 02 Aug 2022, 05:26 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সদরঘাটের পূর্ব পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, দখল রোধে শ্যামবাজারের উল্টিনগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান  চালানো হয়। এ সময় ৬২টি অবৈধ স্থাপনা ভাঙার পাশাপাশি দুই একর নদীর তীর ভূমি উদ্ধার করা হয়।

অভিযানে তিনটি একতলা ভবন, দুটি দোতলা ভবন, ১৭টি আধাপাকা ভবন, আটটি দোকান, চারটি বড় গুদাম ও ২৫টি টং ঘর ভাঙা হয়।