২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের নতুন চেয়ারম্যান সাঈদ হাসান

পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব (শিল্প ও শক্তি বিভাগ) সাঈদ হাসান শিকদারকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2021, 07:19 PM

Updated : 02 Aug 2022, 05:25 PM

তাকে এই নতুন দায়িত্ব দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Image
সাঈদ হাসান শিকদার

সাঈদ হাসান শিকদার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে গেছেন।

অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নুর আলমকে ৩ জানুয়ারি পিআরএলে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।