২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহীন রেজা নূরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2021, 02:42 PM

Updated : 10 Oct 2022, 05:46 PM

পুরনো খবর:

চলে গেলেন শাহীন রেজা নূর

এক শোক বার্তায় রাষ্ট্রপতি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শুক্রবার মারা যান শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর।

দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক শাহীন রেজা নূর বেশ কিছু দিন ধরে কানাডায় বসবাস করছিলেন।

‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।