২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালাসী-বাহাদুরাবাদ ঘাট টানেল চান ডেপুটি স্পিকার

যমুনা নদীর তলদেশ দিয়ে বাহাদুরাবাদ ঘাট এবং বালাশি ঘাটের মধ্যে টানেল নির্মাণের গুরুত্ব তুলে ধরতে গণমাধ্যম কর্মীদেরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2021, 01:08 AM

Updated : 02 Aug 2022, 05:25 PM

শুক্রবার রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এই অঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে দিকে নজর দিতে হবে।

এ অনুষ্ঠানে আলোকচিত্রে একুশে পদক-২০২১ প্রাপ্ত আরডিজেএ সদস্য পাভেল রহমানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে ও আরডিজেএ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ মসিউর রহমান রাঙ্গাঁ।

সাধারণ সভার শুরুতে সংগঠনের প্রয়াত চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।