২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেত্রী আনোয়ারার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মহিলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ মহিলা সমিতির আজীবন সদস্য আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2021, 07:58 PM

Updated : 07 Apr 2022, 10:43 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার এই তথ্য জানানো হয়েছে। 

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।