তেজগাঁওয়ে সাবেক স্ত্রী ও শ্যালিকা খুন, রিকশাচালক আটক
রাজধানীর তেজগাঁওয়ে সাবেক স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে পূর্ব নাখালপাড়া সমিতি বাজারসংলগ্ন একটি টিনশেড ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
ঢাকার তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়া সমিতি বাজার সংলগ্ন এক বাড়িতে শনিবার আলামত সংগ্রহে সিআইডি পুলিশ। বাড়িটিতে এক রিকশাচালক তার সাবেক স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে বলে অভিযোগ এসেছে। ছবি: আসিফ মাহমুদ অভি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় লোকজন রনিকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।
ঢাকার তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়া সমিতি বাজার সংলগ্ন এক বাড়িতে শনিবার সিআইডি পুলিশ আলামত সংগ্রহের সময় জমে মানুষের ভিড়। বাড়িটিতে এক রিকশাচালক তার সাবেক স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে বলে অভিযোগ এসেছে। ছবি: আসিফ মাহমুদ অভি
এই পুলিশ কর্মকর্তা বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে বলে ধারণা করা হচ্ছে। প্রায় চার মাস আগে ইয়াসমিনকে তালাক দেয় রনি।
