২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়শা খানমের মৃত্যুতে মহিলা পরিষদের সপ্তাহব্যাপী শোক

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, নারী নেত্রী, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে সাত দিনের শোক পালন করবে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2021, 04:27 PM

Updated : 07 Apr 2022, 10:35 PM

রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়শা খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহিলা পরিষদের কেন্দ্রীয় ও সকল জেলা শাখা কার্যালয়ে ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাত দিন শোক পালন করা হবে।

এসময় সংগঠনটির পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া ৩ জানুয়ারি রোববার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তিনদিন কেন্দ্রীয় ও জেলা শাখা কার্যালয়সমূহ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরনো খবর:

নারীনেত্রী আয়শা খানমের জীবনাবসান