২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়শা খানমের মৃত্যুতে নারী সমাজ অকৃত্রিম বন্ধু হারাল: প্রধানমন্ত্রী

মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2021, 11:41 AM

Updated : 02 Aug 2022, 05:13 PM

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।

প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসা আয়শা খানম শনিবার ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি আয়শা খানম বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।

নারীনেত্রী আয়শা খানমের জীবনাবসান