২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি নিয়োগের ‘ফিটলিস্ট’ করতে ৩৪৬ কর্মকর্তাকে ডেকেছে সরকার

ডেপুটি কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগের জন্য ‘ফিটলিস্ট’ তৈরি করতে ৩৪৬ জন উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2020, 06:40 PM

Updated : 18 Aug 2022, 04:18 PM

আগামী ৩, ৭, ৯, ১০, ১৪ ও ১৬ জানুয়ারি তাদের সাক্ষাৎকার নেওয়া হবে জানিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রশাসন ক্যাডারের উপসচিবদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিএস ২২তম ও ২৪তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে উপসচিব হিসেবে ফিটলিস্ট তৈরির জন্য সাক্ষাৎকারে ৩৪৬ জনকে ডাকা হয়েছে।