ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে যাচ্ছে না সাদা দল
করোনাভাইরাস মহামারীর মধ্যে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করে এ ঘোষণা দেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।
এর আগে ৭ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে মহামারীর মধ্যে তা স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছিল সংগঠনটি।
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ছিল এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
মনোনয়নপত্র জমা না দিয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, মহামারীর মধ্যে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিলে এই সময়ে নির্বাচন আয়োজন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাই তারা নির্বাচনে বিরত থাকবে। তবে নির্বাচন স্থগিত করা হবে বলে এখনও আশাবাদী তারা।
তিনি বলেন,“ আমরা বলতে চাই শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল অংশ নিতে চায়। তাই আমরা নির্বাচন কমিশন ও শিক্ষক সমিতির বর্তমান কার্যকর পরিষদের কাছে অনুরোধ করছি, ঘোষিত তফসিল বাতিল করে কোভিড পরিস্থিতির উন্নতি সাপেক্ষ নতুন তফসিলের মাধ্যমে শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করা হোক।”
প্রতি বছরই ডিসেম্বরের শেষ সপ্তাহে একবছর মেয়াদী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনে প্রধানত আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিশ্ববিদ্যালয়ের বামপন্থি শিক্ষকদের সংগঠন গোলাপি দলও নির্বাচনে অংশ নেয়। তবে এবছর নির্বাচনে অংশ নিতে মনোননয়নপত্র সংগ্রহ করেনি গোলাপি দল।
শিক্ষক সমিতির বর্তমান কার্যকরী পরিষদের ১৫ সদস্যের কমিটিতে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে থাকলেও বাকি ১৪ সদস্য নীল দলের হওয়ায় নির্বাচন নিয়ে ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে।
ঘোষিত সময়েই নীল দল নির্বাচনে অংশ নিতে চায়। প্রার্থীদের মনোয়ননয়পত্রও জমা দিয়েছে তারা।
এবিষয়ে নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক জাকির হোসেন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীল দল প্রার্থীদের মনোননয়নপত্র জমা দিয়েছে। তবে সাদা দল মনোননয়নপত্র জমা দেয়নি। ২০ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ।”
সাদা দল নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ যথাসময়ে
