বিজয় দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পৃথক স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন।
বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী এসব স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।
