চুক্তিতে মৎস্য অধিদপ্তরের ডিজি থাকছেন শামস আফরোজ
চাকরির মেয়াদ শেষ হওয়ায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কাজী শামস আফরোজকে চুক্তিতে একই পদে আরও এক বছর রেখে দিচ্ছে সরকার।
১৯৮৪ সালের নিয়মিত বিসিএস ব্যাচের মৎস্য কাডারের এই কর্মকর্তাকে চুক্তিতে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ৩১ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। পিআরএল স্থগিতের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর থেকে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে আছেন শামস আফরোজ।
আলাদা আদেশে সংগীত পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিতে তিন বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
