সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সেশনজট এড়াতে করোনাভাইরাস মহামারীর মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তরের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ‘ডিনস কমিটি’র সভায় স্নাতক চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হবে।
